আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগ চেয়েও স্লোগান দিচ্ছেন কেউ কেউ। এবার সেই মঞ্চে গিয়ে কথা বললেন জনপ্রিয় গায়ক অঞ্জন দত্ত।